তাল ছন্দ লয়

আমাদের আজকের আলোচনার বিষয় – তাল ছন্দ লয়।যা “যুগ যুগব্যাপী নাচ” খন্ডের অন্তর্ভুক্ত।

তাল ছন্দ লয়

 

তাল ছন্দ লয়

 

প্রসারিত বৈশিষ্ট্যের প্রচন্ড উত্তেজনা ও প্রবল ইচ্ছা সুরের পরিসর ও লাফে শুধুমাত্র প্রকাশিত হয় না কিন্তু ছন্দময় স্বাধীনতায় তীব্রতর হয়। আমাদের স্বরলিপিতে এই বৈশিষ্ট্যের যেকোন গান প্রতিলিপি করে আধুনিক ছাত্রদের বোধগম্য করে তুলতে সংগীত বিশারদদের বার-লাইনে প্রতিষ্ঠা করতে খুবই কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। নাচেও একই সত্য ।

ষোল গনার প্রসারিত মঙ্গোলিয়ান গান বার স্বরে সীমিত, যা জে, ভন অষ্ট আটটি বিভিন্ন সময় ফর্মায় ব্যবহার করেন * (স্বরলিপি-১৩)। উত্তর-ইউটির আট গণনার প্রসারিত তামাক ভিক্ষার গান রেকর্ড করতে ডেন্‌সমোর সাতটি বিভিন্ন সময় ফর্মা লাগান ।

পিউবলোদের ছয় গণনার মৃতের গানে ষ্টাম্পফের আছে ৫/৪, ৩/৪, ২/৪, ও ৪/৪ এবং স্কুনিমান কাজান তাতারদের প্রসারিত গান সঠিকভাবে ঐক্যবদ্ধ সময়-ফর্মায় সমাধান করে দেন। তথাপি এত সমস্ত চেষ্টতেও এই সকল গানের রহস্যময় শ্বাসাঘাত সম্বন্ধীয় বৈশিষ্ট্যের প্রতিসুবিচার করা হয় নাই। তারা সহজভাবে কখনই কোন সময়ের স্কীমে খাপ খাবে না তারা ছন্দবদ্ধভাবেই অসঙ্গত ।

 

অন্যদিকে সংযত ভঙ্গিমার প্রদেশে ছন্দ খুব সঠিক ও মাত্রাবদ্ধ। একটা নির্দিষ্ট গণনার পরিসর একবার প্রতিষ্ঠা লাভ করলে তা সাধারণতঃ দৃঢ়ভাবে ধরে রাখা হয়। অবাক করে দেয় এই পরিমাপ সব সময়ই প্রায় কাছাকাছি। একুশটি সিমাঙ্গ সুরের সতেরটি জোড় গণনার।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব-এশিয়া সংযত নাচের সর্ববৃহৎ একক নাচের সাম্রাজ্য ও একই সময় বর্গসূচক ছন্দের কেন্দ্র। অন্য দিকে ষ্টাম্পফ কর্তৃক প্রকাশিত উত্তর-আমেরিকার বেললাকুলদের নয়টি সুরের মধ্যে ছয়টি বেজোড়া এবং শুধুমাত্র তিনটি জোড়া সংখ্যক। এই দেহভঙ্গিমার সংমিশ্রণে গঠিত ছন্দ যা ব্যাখ্যা করে কেন আধুনিক ইউরোপে সম্পূর্ণ ব্যতিক্রম ছাড়া শান্ত সূচনামূলক নাচ ৪/৪ ছন্দে, লাফঝাপ অথবা পরবর্তী নাচ ৩/৪ ছন্দে হয়।

 

তাল ছন্দ লয়

 

এই ব্যাপারে এটা খুবই উল্লেখযোগ্য যে, এই সকল জনগণের সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে চিন্তা-চেতনা বা ধ্যান-ধারণা, জোড় সংখ্যা ও বেজোর সংখ্যার বৈপরীত্য খুবই স্পষ্ট। মাতৃতান্ত্রিক, কৃষিজীবি, চন্দ্রপূজক কৃষ্টির মধ্যে জোড় সংখ্যাকে পবিত্র বলে শ্রদ্ধা করা হয় যেখানে পিতৃতান্ত্রিক, শিকারজীবি, সূর্য-পূজক কৃষ্টিতে বেজোড় সংখ্যাকে পছন্দ করে, যেমন করা হয় ছন্দে ।

Leave a Comment